বিজয় দিবসের ৩ ২ কিঃমিঃ দৌড় (২ ০ ২ ৪ )
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। প্রতিবছর এই দিনে রানাররা ১৬ কিলোমিটার দৌড়ে বিজয় উদ্যাপন করে থাকেন। যদিও রাতে ঘুম ভালো হয়নি, তবু সকাল ৮টায় উঠে প্রস্তুত হলাম ১৬ কিলোমিটার দৌড়ের জন্য। দৌড়ের শেষ প্রান্তে এসে মনে পড়ল, আমরা তো আরও একটি বিজয় পেয়েছি—২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে। তাই সিদ্ধান্ত নিলাম, ৩২ কিলোমিটার পূর্ণ করব; প্রথম ১৬ কিলোমিটার শেষ করে শুরু করলাম দ্বিতীয় বিজয়ের আরও ১৬ কিলোমিটার দৌড়।
প্রথম ১৬ কিলোমিটার ছিল বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন। দ্বিতীয় ১৬ কিলোমিটার ছিল জুলাই বিপ্লবের স্মরণে।
দ্বিতীয় ১৬ কিলোমিটার শুরু করার আগে নিজেকে বললাম, আরে, তুমি তো আজ ডাবল বিজয় উদ্যাপন করতে যাচ্ছ
