Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

ইমামুর রহমান: লাল-সবুজের পতাকা উড়ানো এক আলট্রা রানার

December 8, 2024 Blog post
ইমামুর রহমান: লাল-সবুজের পতাকা উড়ানো এক আলট্রা রানার

ফিনিশ লাইনে দেশের পতাকা,
খুঁজে নিবে আগামীর ইতিহাস।
পরাজয় নয়, জয়ের হাঁসি হাসবে,
আমাদের আছে সে বিশ্বাস।

এই তো সেই সাহসী ছুটন্ত প্রাণ,
আলট্রা রানার ইমামুর রহমান!

এই গানটি লিখেছিলাম কয়েক মাস আগে। কিছু মানুষ আছেন, যাদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি জাতির জন্য গর্বের প্রতীক। এমনই একজন আমাদের ইমামুর রহমান। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কিলোমিটার পেরোনো যেন বাংলাদেশের নাম বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা।

কিছুদিন আগেই ইমামুর ভাইয়ের সঙ্গে কথা হলো। তখনো তার কণ্ঠস্বরে স্পষ্ট ক্লান্তি, কারণ তিনি মাত্রই The 2024 TCS Amsterdam Marathon শেষ করেছেন। রেসের পর “রিকভারি রান” শেষ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ফোনে তার কণ্ঠ শুনে চিন্তিত হয়ে পড়েছিলাম, এ কী! এটাই কি সেই মানুষ, যার কণ্ঠে সবসময় দৃঢ় প্রত্যয় ঝরে পড়ে? ধীরে ধীরে সুস্থ হয়ে দেশে ফিরলেন এবং নীরবে আবার ট্রেনিং শুরু করলেন। আমি জানতাম, তার ভেতরে একটা অতৃপ্তি কাজ করছিল। কারণ, গতবারের UTMB® 2023-এ দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে তার যাত্রা ৬৮ কিলোমিটারেই থেমে যায়।

এবার, ইমামুর ভাই সেই অতৃপ্তি দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কোনো প্রচার না করে, নীরবেই প্রস্তুতি নিলেন HOKA Chiang Mai Thailand by UTMB® 2024 এর জন্য। এ ইভেন্টটি একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। কিন্তু যিনি পাহাড়, ঝড়, রোদকে জয়ের চ্যালেঞ্জে পরিণত করেন, তার কাছে এও যেন আরেকটি জয়গাঁথা লিখবার সুযোগ।
যেখানে তিনি ELEPHANT 100 রেসে অংশগ্রহণ করে ২৬ ঘণ্টা ৪৮ মিনিট ১৩ সেকেন্ডে ফিনিশ লাইন অতিক্রম করেছেন।

অবশেষে, আলহামদুলিল্লাহ, তিনি সফলভাবে এই চ্যালেঞ্জ জয় করলেন। নীরবতার মধ্যেই এক মহাকাব্যের রচনা করলেন। লাল-সবুজের পতাকা হাতে ফিনিশ লাইন পার করার মুহূর্তটি শুধুমাত্র তার সাফল্যের প্রতীক নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি গৌরবময় দৃশ্য।

ইমামুর ভাইয়ের এই সাফল্য আমাকে এক বিশেষ সময়ের কথা মনে করিয়ে দেয়। কিছু মাস আগে তিনি ফুকেট ১০০কে আল্ট্রা ম্যারাথনে অংশ নিয়েছিলেন। যেখানে এলিভেশন প্রায় ৭৮৮ মিটার, সেখানে তিনি ১৬ ঘণ্টা ৫৫ মিনিটের মধ্যে সফলভাবে রেসটি শেষ করেন। সেদিন তার হাসি মুখের ফিনিশ লাইন পার করার ভিডিও দেখেছিলাম। তার মুখে ক্লান্তির ছাপ ছিল না, ছিল শুধুই জয়ের হাসি।

এই মানুষটির প্রতি আমার শ্রদ্ধা শুধু তার অর্জনের জন্য নয়, বরং তার অদম্য সাহস, সংকল্প আর দেশের প্রতি ভালোবাসার জন্য। আমাদের ইমামুর ভাই শুধুমাত্র একজন আল্ট্রা রানার নন, তিনি বাংলাদেশের গর্ব।

ইমামুর ভাইয়ের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। তার ছুটে চলা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শুভ কামনা ভাই, আপনার পথচলা যেন আরও উজ্জ্বল হয়।

তাকে নিয়ে লেখা গানটি শুনুন এখানে : https://ahamed.info/?p=1950

Write a comment