সুখের রুটিন
জীবন অনেকটা রেসিপির মতো—পুরনো উপাদান বদলে নতুন স্বাদ যোগ করলে তবেই মজা। আর যদি সেই রেসিপি হয় স্মৃতির পাতা থেকে মুছে ফেলা এক “তোমাকে” নিয়ে, তাহলে তো আনন্দ দ্বিগুণ! কবিতা “সুখের রুটিন” ঠিক সেই কাহিনিই বলে, যেখানে বার্গারের বান, দেশি মুরগির রোস্ট আর কড়া লিকারের চা জীবনের নতুন প্রধান চরিত্র। এটা শুধু স্মৃতি মুছে ফেলার গল্প নয়, বরং নিজের মতো করে সুখ খুঁজে পাওয়ার কাব্যিক ছন্দ
তোমায় নিয়ে লিখিনা আর ছড়া,
এখন আমর ভালো লাগে – চায়ে লিকার কড়া।
তোমার স্মৃতি মুছে ফেলেছি বহুদিন,
চায়ের কাপে খুঁজে পাই জীবন অর্থহীন।
তোমায় নিয়ে লিখিনা আর গান,
এখন আমর ভালো লাগে – কাবাব আর নান।
তোমার হাসি ছিল একসময় প্রাণ,
এখন মন টানে বার্গারে ঐ বান।
তোমায় নিয়ে লিখিনা আর গল্প,
এখন আমর ভালো লাগে – ভাঙতে সংকল্প।
তোমায় নিয়ে ভাবি না আর রাতে,
স্বপ্ন দেখায় ব্যস্ত থাকি সময় নেই হাতে।
তোমায় নিয়ে লেখিনি আর পোস্ট,
এখন আমর ভালো লাগে- দেশি মুরগির রোস্ট
তোমার ছোঁয়া ভুলেছি দিনের পর দিন,
এখন মনের সুখে সাজাই রোজকার রুটিন।
তোমায় নিয়ে লিখিনা আর কিছু,
এখন আমর ভালো লাগে – ছুটতে আলোর পিছু।
তোমার স্মৃতি দিয়ে দিয়েছি টাটা,
এখন আমি শিখেছি, একলা পথেই হাঁটা।