Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

স্মৃতির সিঙ্গাপুর, স্বপ্নের রানার আমি

May 3, 2025 Blog post
স্মৃতির সিঙ্গাপুর, স্বপ্নের রানার আমি

২০১৪ সালের সিঙ্গাপুরের একটি সকাল। তখন আমি একজন সিনিয়র প্রোগ্রামার— যদিও বয়সে ততটা “সিনিয়র” ছিলাম না—তবে কোডিংয়ের জগতে আমি নিজেকে রাজা ভাবতাম হা হা হা। দিন রাত এক করে শুধু কোডিং আর কোডিং। এদিকে আমার ভুরি বাড়তির দিকে ততাই একদিন অফিসের এক কলিগ এসে বললেন,
মিন্টু, শুধু মাইন্ডে না, শরীরেও একটু RAM লাগাও। সকালে দৌড়াতে শুরু করো।

বলার অপেক্ষা রাখে না, আমি ব্যাপারটা খুবই সিরিয়াসলি নিয়েছিলাম। ভুঁড়ি নিয়ে ইন্ডিরেক্টলি খোঁচা রীতিমত।

আমার এপার্টমেন্ট বিল্ডিংয়ের পাশেই Kallang Bahru রিভারের -এর পাশ দিয়ে একটা সুন্দর ছোট্ট ট্র্যাক বেছে নিয়ে পরদিন সকালে ছুটে গেলাম। কিন্তু একটু দৌড়, তারপরই হাঁপিয়ে উঠলাম। হেড়ে গিয়ে আর তখনই ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস:

“আজ দৌড়ালাম এট্টুকই। আর পারি না রে ভাই।”

তারপর আমার প্রিয় এগ টপিং দিয়ে একপ্লেট ফ্রাইড রাইস খেয়ে বাসায় যাই। সেই দিনটির পর, শরীর ব্যথায় এমন অবস্থা হয়েছিল যে আবার ফিরে যাই আমার সেই নিরাপদ কোডিং ডেস্কে… যেখানে দৌড় বলতে আমি বুঝি for loop আর recursion।

কেটে গেছে অনেক বছর। এখন আমি একজন ম্যারাথন রানার।
10K, 21K বা 42 K তো কিছুই না—একা একা লম্বা দৌড় আমার সবচেয়ে পছন্দের।
একা দৌড়ানোর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে।
দৌড়াতে দৌড়াতে কোডিংয়ের জটিলতম সমস্যাগুলো ধীরে ধীরে খুলে যেতে থাকে—
একটা একটা করে লাইনের মতোই পরিষ্কার হয় চিন্তা।
অনেক উদ্ভট ভাবনাও আসে মাথায়—কখনো নতুন প্রজেক্টের প্ল্যান, কখনো কবিতা, কখনো নিছক নিজের মন খারাপের ব্যাখ্যা খোঁজা।

এই একাকী লম্বা দৌড় আমার আত্মার সঙ্গে একটা গভীর কথোপকথনের সুযোগ করে দেয়।
এখানে আমি আর আমার নিঃশব্দ চিন্তাগুলো পাশাপাশি ছুটে চলি।

আজ ফেসবুকের পুরনো সেই স্ট্যাটাসটা দেখে হঠাৎ হেসে ফেললাম।
একদিন যে পথ আমাকে হাঁপিয়ে ফেলেছিল, আজ সেই দৌড়ে বেড়াই অবিরাম।

হয়তো আমি সিঙ্গাপুরে থাকলে আজকাল সেই Kallang River-এর ধারেই সকালে দৌড় দিতাম। Boon Keng এর সেই ছোট্ট রাস্তাটাই আমার উইকএন্ড রানের রুট হতো।Kallang River পেরিয়ে Marina Bay-তে গিয়ে শেষ করতাম দুর্বান্ত একটা রেসিং সানগ্লাস পরে।রান শেষে একটা প্রোটিন শেক আর Marina Bay এর স্বচ্ছ পানিতে নিজের দিকে তাকিয়ে বলতাম

ঝড় আসুক, বৃষ্টি আসুক
থামবে না এই পা
পথের শেষেই আলো পাবো
দৌড়েই হবে দেখা।

এরপর কয়েকবারই সিঙ্গাপুর যাওয়া হয়।তবে ২০২৩ সালের সেই সফর ছিল বিশেষ— ২০১৪ সালের হারের একটা নীরব প্রতিশোধ যেন। সেই বছর আমি অংশ নিই OSIM Sundown Marathon 2023, Singapore-এ। রাতের নিস্তবতা চিরে, মারিনা বে আর সিঙ্গাপুর ফ্লায়ারের মুগ্ধ করা আলো-ছায়ায় আমি ছুটেছিলাম আত্মবিশ্বাসে ভরপুর এক লম্বা পথ। সেই গল্প? তা না হয় আরেকদিন বলব।

কিন্তু এখন আমি দৌড়াই ঢাকা শহরের অলিতে-গলিতে, নিজেকে খুঁজে নিতে—আর নিজের ভেতরের কথাগুলো একটু একটু করে খুলে বলার জন্য।

কারণ, এখন আমি শুধু প্রোগ্রামার না, আমি একজন দৌড়প্রেমী মানুষ — যার গল্প শুধু কোডেই নয়, ট্র্যাকেও লেখা হয়।

দৌড় নিয়ে একটি মোটিভেশনাল গান শুনুন এখানে

https://www.youtube.com/watch?v=yFFk3AZVJf8&t=37s

Write a comment